লোড হচ্ছে...
গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকার মধ্যেই সংশয় কাটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে তার প্রথম "বোর্ড অফ পিস" (শান্তি পরিষদ) শীর্ষ সম্মেলন করতে যাচ্ছেন। এই সম্মেলনের মাধ্যমে মার্কিন নেতা সম্ভবত প্রমাণ করতে চাইছেন যে, সদ্য গঠিত এই প্যানেলটি এমনকি সমর্থনকারী দেশগুলোর সংশয়ও কাটিয়ে উঠতে সক্ষম। বৃহস্পতিবারের এই সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় ইসরায়েলের গণহত্যার মধ্যে মার্কিন সমর্থিত একটি "যুদ্ধবিরতি" পরিকল্পনা অনুমোদনের প্রায় তিন মাস পূর্ণ হতে চলেছে। ওই পরিকল্পনায় বিধ্বস্ত ফিলিস্তিনি ছিটমহলটির পুনর্গঠন তদারকি এবং তথাকথিত ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য বোর্ড অফ পিসকে দুই বছরের ম্যান্ডেট দেওয়া হয়েছিল।
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘সবার আগে আমেরিকা’ নীতিতে মিত্রদেশগুলো যেন গৌণ, আর যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্টরা ছিলেন বোকা। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা শুল্ক যুদ্ধের হুমকি থেকে কিছুটা সরে আসলেও, ইতিহাসের নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে দীর্ঘদিনের মিত্রদের অপমান করতে ছাড়েননি।
২২ জানুয়ারি, ২০২৬
ডোনাল্ড ট্রাম্পকে চেয়ারম্যান করে ‘বোর্ড অফ পিস’-এর প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী পরিষদ (Founding Executive Council) গঠন করা হয়েছে। এই বোর্ডের শীর্ষ নেতৃত্বে রয়েছেন সাতজন প্রভাবশালী সদস্য।
২২ জানুয়ারি, ২০২৬
সৌদি আরব, তুরস্ক ও মিশরসহ সাতটি দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। একটি যৌথ বিবৃতির মাধ্যমে দেশগুলো এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলও প্রকাশ্যে এই উদ্যোগে অংশগ্রহণের কথা জানিয়েছিল।
২২ জানুয়ারি, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার জন্য বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে শুরু করেছেন। জানা গেছে, প্রাথমিকভাবে গাজা সংঘাত নিরসনের উদ্দেশ্যে গঠিত হলেও, এই বোর্ড এখন গাজার সীমানা ছাড়িয়ে বৈশ্বিক সংঘাত মোকাবিলায় দীর্ঘমেয়াদী ও ব্যাপক ভূমিকা রাখতে চায়।
১৮ জানুয়ারি, ২০২৬

